ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৪ডিসেম্বর-২০২৫। জয়পুরহাটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত। জেলার কালাই উপজেলায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক বাইসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই উপজেলার শিমুলতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
নিহত ধনেশ্বর মহন্ত উপজেলার আওড়া গ্রামের মৃত ফোরকান মহন্ত ছেলে বলে জানা গেছে।
ওসি রফিকুল ইসলাম জানান, ধনেশ্বর মহন্ত তার নিজ বাড়ি থেকে বাই সাইকেল চালিয়ে কালাই পাচশিরা বাজারে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস বাইসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ধনেশ্বর মহন্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় :