জামালপুরের বঅগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর ভস্মিভূত
- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে . কেরামত আলী (৬৮) নামের এক বৃদ্ধের বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের নতুন বাসকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান- বুধবার বিকেল চারটার দিকে জামালপুর-ধানুয়া কামালপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত কেরামত আলীর টিনের চৌচালা ঘরে হঠাৎ আগুন লাগে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পাশের পাগলাপাড়া গ্রামের পথচারী লাল মিয়া প্রথম আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ২০ হাত দৈর্ঘ্য বিশিষ্ট ঘরটিসহ ভেতরে থাকা খাট, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।ভুক্তভোগী পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত কেরামত আলী ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সব হারিয়ে তিনি এখন দিশেহারা। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এই বৃদ্ধের সহায়তায় প্রশাসনের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস বলেন- খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।


















