জামালপুরে মাদক ও তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৯৪ বার পড়া হয়েছে
সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক মিলনায়তনে গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদক ও তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।সভায় মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল। অনুষ্ঠানে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি প্লাটুন, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।




















