ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

জুলাইয়েই চালু হচ্ছে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স: এমপি কিরণ

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে চলতি মাসেই শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা চালু হবে বলে জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ।

ভেদরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন এবং কৃষি প্রণোদনা কর্মসূচির কৃষি উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সফিকুর রহমান কিরণ বলেন, দীর্ঘদিন মামলা-সংক্রান্ত জটিলতার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করা সম্ভব হয়নি। নড়িয়ার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে মামলার প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে মামলার স্থগিতাদেশ হওয়ায় হাসপাতালটি চালু করতে আর কোনো বাধা নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, জেলা সিভিল সার্জনের কার্যালয় হাসপাতাল চালুর প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন তিনি।

উদ্বোধনের আগেই হাসপাতালের মালামাল চুরির ঘটনায় তিনি বলেন, হাসপাতালটি এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে। তাই এ সময়ের কোনো ক্ষয়ক্ষতি বা চুরির দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের। বিষয়টি পরিকল্পিত কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়েই চালু হচ্ছে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স: এমপি কিরণ

আপডেট সময় :