ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি, জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে উপজেলার পাটগাতি বাজার এলাকায় এ জরিমানা করা হয়। অভিযানে পাটগাতি বাজারে অবস্থিত মেসার্স কালিদাস সাহা নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী একটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি যথাযথ অনুমোদন ছাড়াই অতিরিক্ত পরিমাণে জ্বালানি তেল মজুদ রাখার বিষয়টিও ধরা পড়ে। এ অপরাধের প্রেক্ষিতে আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে পাটগাতি বাজার এলাকায় সার্বিক বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। তিনি জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ছাড়াও প্রয়োজনে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ীও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম জানান, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি, জরিমানা

আপডেট সময় :