টেকনাফ পৌরসভায় নবাগত প্রশাসককে বরণ
- আপডেট সময় : ১৮১ বার পড়া হয়েছে
টেকনাফ পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. ইমামুল হাফিজ নাদিম–কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক বরণ জানিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গত রোববার সকালে টেকনাফ পৌরসভা কার্যালয়ে প্রশাসক হিসেবে যোগদান করেই কর্মকর্তাদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন ফয়েজি, কর আদায়কারী রবিউল ইসলাম, কর নির্ধারক আবু জাফর মোহাম্মদ এবাদুল্লাহ সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত প্রশাসক মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, “টেকনাফ পৌরবাসীর সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গুণগতমানসম্পন্ন সেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করব।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পৌরসভার কর্মকর্তারা জানান, নতুন প্রশাসকের যোগদানের মাধ্যমে পৌরসেবার গতি ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করেন।














