ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ের বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন বালিয়া ইউনিয়নে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার মরহুম আয়াতুল্লাহ’র নিজ বাড়িতে তার পরিবার এবং ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে, সুজনের সার্বিক ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের প্রতি তার ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, স্থানীয় প্রতিনিধি,জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে মরহুম আয়াতুল্লাহর পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ের বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় :