ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ৪ ব্যবসায়ি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভূল্লী থানা পুলিশ। এসব অভিযানে মোট ৯১ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত রোববার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ডিবি অফিসের পৃথক অভিযানে শনিবার বিকেল ও রাতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে ঠাকুরগাঁও পৌরসভার ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার ঝিগড়া দলুয়া গ্রামের সমির উদ্দিনের ছেলে মো. সালাম (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা এনে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এরপর রাতে পৌরসভার রোড এলাকার কামাল মার্কেট সংলগ্ন এক দোকানে অভিযান চালিয়ে ইসলামনগর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে মো. রবিউল আউয়াল (৪৭) ও ছিট রহিমানপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. শাহাজাহান আলী (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে ভূল্লী থানার পৃথক অভিযানে খলিশাকুড়ি পোস্ট অফিস পাড়া এলাকার মৃত গাজিম উদ্দীন সরকারের ছেলে মো. হুমায়ুন কবির (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকের উৎস শনাক্তে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ৪ ব্যবসায়ি গ্রেফতার

আপডেট সময় :