ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ডামুড্যায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন গৃহবধুর

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর)
  • আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নাসিমা বেগম ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকাতে পোশাক শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ডামুড্যার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দাইমি চর ভয়রা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে অটোরিকশা করে ছেলেকে সাথে নিয়ে শরীয়তপুর সদরে যাচ্ছিলেন নাসিমা বেগম। পথে কুতুবপুর এলাকায় পৌছলে নাসিমার শরীরে থাকা ওড়না অটোরিকশার পিছনের মোটরে পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে অটোরিকশার ভিতর পরে থাকে। এমন ঘটনা দেখে নাসিমার ৯ বছরের ছেলে আয়িন অজ্ঞান হয়ে যায়। আর অন্য যাত্রীরা হতভম্ব হয়ে যায়।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, রোববার নাসিমার ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে সোমবার সকালে ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন নাসিমা। অটোরিকশায় ডামুড্যা থেকে শরীয়তপুর সদরে যাওয়ার পথে মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন গৃহবধুর

আপডেট সময় :