ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

ডিমলায় মহাসড়কে ডাকাতি, যৌথ অভিযানে আটক ১

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া–জলঢাকা সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সশস্ত্র ডাকাত দল চলন্ত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিরোধ করে চালক-যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট করে। এ ঘটনায় র‍্যাব পুলিশ যৌথ অভিযানে ১ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (গত ২৯ মার্চ) রাত অনুমান দেড় টার দিকে ঘন্টা ব্যাপী উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ডালিয়া–জলঢাকা সড়কের ‘স্লুইচ গেট’ এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন থামায়। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে অন্তত ৩০টি মোবাইল ফোন ও প্রায় ২ লক্ষাধিক নগদ টাকা লুট করে নেয়।
এসময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং যাত্রী ও চালকদের মারধর করে আহত করে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী চালকদের দাবি, যারা দ্রুত জানালা খুলতে দেরি করেছে তাদের ওপর বেশি হামলা চালানো হয়।
ঘটনার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডিমলা থানায় খবর দেয় এবং একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
ডিমলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পরিতোষ রায় জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার নীলফামারী র‍্যাব-১৩ ও ডিমলা থানার যৌথ অভিযানে দক্ষিণ সোনাখুলি গ্রামের নুরল হকের ছেলে আ: মালেক (৩৫) কে গ্রেফতারের করেছে।
সোমবার অতিরিক্ত পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত পুলিশ টহল জোরদার না করলে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় মহাসড়কে ডাকাতি, যৌথ অভিযানে আটক ১

আপডেট সময় :