ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

ডিমলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইমরানুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, দিবসগুলোর তাৎপর্য তুলে ধরা এবং সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান বলবান্না, ডিমলা থানার এসআই আবুল কালাম, বিএনপি নেতা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন,আরিফুল ইসলাম লিটন, গোলাম রাব্বানী প্রধান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বিএমআই কলেজের অধ্যক্ষ আ. কাদের, এনসিপি নেতা রাশেদুজ্জামান রাশেদ ও জামায়াত নেতা মাওলানা মজিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস দুটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় :