ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

ডেঙ্গু প্রতিরোধে কেশবপুরে সচেতনতামূলক র‍্যালি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে যশোরের কেশবপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গত শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে তা নিশ্চিত করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা পানির পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা প্রমুখ।
আয়োজকরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় এ ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে কেশবপুরে সচেতনতামূলক র‍্যালি

আপডেট সময় :