ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

ঢাকা সফরে ভারতের বিমান বাহিনী প্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী তিন দিনের সফরে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় পৌছেছেন। তার সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে।

সফরকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান বিএএফের প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন। তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিন সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। ঢাকায় ভারতের হাইকমিশন এ তথ্য জানায়।

নিউজটি শেয়ার করুন

ঢাকা সফরে ভারতের বিমান বাহিনী প্রধান

আপডেট সময় :