ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

তারাকান্দায় একজনের লাশ উদ্ধার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারাকান্দায় রফিকুল ইসলাম (৪৫) নামে একজনের হত্যা করা লাশ উদ্ধার হয়েছে। সে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকী নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। এ ঘটনার খবর পেয়ে পুলিশ গত সোমবার তার লাশ উদ্ধার করেছেন। রফিকুল ইসলাম বাড়ি থেকে রবিবার রাতের খাবার খেয়ে পাশ্ববর্তী দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে রাত ২টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজতে বের হন। এক পর্যায়ে পুকুর পাড়ে হাত পা বাধা অবস্থায় তার লাশ দেখতে পান। তার গায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলাতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় একজনের লাশ উদ্ধার

আপডেট সময় :