সংবাদ শিরোনাম ::
শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ‘ধর্ম শ্বশুর’ গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাঁর ‘ধর্ম শ্বশুর’ মো. আশরাফ আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আশরাফ আলী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর স্বামী প্রায় তিন মাস ধরে ঢাকায় কর্মরত। এ সুযোগে গত ৫ জুলাই রাতে আশরাফ আলী জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তিনি পালানোর চেষ্টা করলে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত সিং বলেন, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
















