ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

তারাকান্দা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য তৌকির আহমেদ শাহীন সভাপতি এবং আজাহারুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মফিজ উদ্দিন তালুকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
জানা গেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গত ৬ই মার্চ (শুক্রবার) তারাকান্দা নতুন বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রফেসর মোখলেছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদুল হক স্বপন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক আর্মি’র সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার-এর সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, “সত্য প্রকাশে আমরা আপসহীন। তারাকান্দা উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে এবং এলাকার সার্বিক উন্নয়নে এই প্রেসক্লাব আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।” সম্মেলন শেষে এক আনন্দঘন পরিবেশে নতুন কমিটিকে বরণ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট সময় :