তিতাসে দিনব্যাপী জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচি
- আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার দিনব্যাপী তিতাস উপজেলায় নাগরিক সেবার মানোন্নয়নে কর্মদক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
গতকাল সোমবার ২২ সেপ্টেম্বর বেলা ১১টায় তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে স্থানীয় সরকারের অধিনে ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের কর্ম দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কোর্সের উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।তিনি বলেন,নাগরিক সেবার মানোন্নয়নে কর্মদক্ষতা বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে জানিয়ে কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, কোর্স পরিচালক ও জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আখন্দ। প্রশিক্ষণ শেষে কর্মদক্ষতায় অগ্রগামী ভূমিকা রাখায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।সকালে তিতাস থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। সেখানে তিনি থানা পুলিশের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।
উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমুখি হাই স্কুল এন্ড কলেজে পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে,ভিক্ষুক পুনর্বাসন,আত্মকর্মসংস্থানের জন্য মহিলাদের চেক ও বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বই বিতরণসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার।তাছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।




















