দালাল চক্রের দখলে ফেনী সদর জেনারেল মডেল হাসপাতাল!
- আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
ফেনী জেলার বৃহত্তর জনগোষ্ঠীর রোগাক্রান্ত মানুষের বাঁচার বিশেষ ও নির্ভরযোগ্য মাধ্যম ও আস্হার প্রতীক ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী সদর জেনারেল মডেল হাসপাতাল এই প্রতিষ্ঠানটিকে ঘিরে শুরু হয়েছে এবং আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দালাল ও প্রতারক চক্র। এই বিষয়ে ভুক্তভোগী রোগী সহ তাদের স্বজনদের কাছ থেকে এ গুরুতর একাধিক অভিযোগ উঠেছে। চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিদিন শত শত মানুষ এই হাসপাতালে ভিড় করলেও, সেই সুযোগকে পুঁজি করে একটি শ্রেনীর অসাধু সিন্ডিকেটের দালালচক্র নীরিহ সহজ সরল রোগীদের টার্গেট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব দালাল চক্র কৌশলে রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে হাসপাতালের বাইরে থাকা নির্দিষ্ট কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার সহ বিভিন্ন ব্যাক্তি মালিকেরধীন হাসপাতালে নিয়ে যাচ্ছে। নানা ধরনের ভুল তথ্য ও ভয়ভীতি দেখিয়ে রোগীদের সেখানে পরীক্ষা নিরীক্ষা সহ অন্য হাসপাতালে স্থানান্তর করাতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এদের মধ্যে হাসপাতালের কিছু চিকিৎসকের সহায়ক শক্তি ও সক্রিয় রয়েছে বলে জানা গেছে । এছাড়াও রয়েছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সংঘবদ্ধ দালাল ও কমিশন এজেন্ট চক্র। রোগী ও তাদের স্বজনদের টার্গেট করে নানা প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো মাধ্যমে তারা হাতিয়ে নিচ্ছে বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের চেয়েও অতিরিক্ত টাকা আদায়সহ প্রতারণা যেন তাদের কাছে নিত্যদিনের ঘটনা। বিভিন্ন।চিকিৎসকদের ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে এই দালালরা রোগীদের বিভিন্ন কৌশলের আলোকে প্রভাবিত করছে এবং নিজেদের স্বার্থে নানা অপকৌশল অবলম্বন করছে, যা হাসপাতালের সেবা ব্যবস্থাকে বিশাল প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
ফেনী সদর মডেল হাসপাতাল চত্বরে প্রকাশ্যেই এই দালাল চক্র সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে সবকিছু দেখেও নীরব ভূমিকা পালন করছে। অনেকের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের চোখের সামনেই এমন প্রতারণা চললেও তারা যেন দেখেও না দেখার ভান করছে। ফলে প্রতিনিয়ত সাধারণ রোগী ও স্বজনরা প্রতারণার শিকার হয়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগীদের অভিযোগ।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাষন সহ পুলিশ RAB প্রশাষন সহ সংশ্লিষ্ট সকলের দ্রুত হস্তক্ষেপ সহ কঠোর নজরদারির দাবি তুলেছেন ভুক্তভোগী সহ সকল সচেতন মহল। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে দালাল চক্রের দৌরাত্ম্য চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ রোগীসহ ও তাদের স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকাকে দালালমুক্ত ঘোষণা করে নিয়মিত অভিযান ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এখনই দৃশ্যমান ব্যবস্থা না নিলে এই অনিয়ম আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং এভাবেই প্রতিনিয়ত প্রতিরিত হবে রোগীসহ স্বজনেরা ।














