ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

দিনাজপুরে এইচআইভি শনাক্তকরন ও চিকিৎসা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

রাজু বিশ্বাস, দিনাজপুর,
  • আপডেট সময় : ৬০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর সিভিল সার্জন ডা. এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেছেন, এইচআইভি মৃত্যুর ঝুঁকি বেশী। প্রতিটি পরিবারকে এ বিষয়ে সচেতন হতে হবে। একটি সুস্থ জাতি গড়ে তুলতে নিজেদের পরিবারকে সচেতন করতে হবে। তা হলেই ২০৪১ সালে সোনার বাংলা রুপান্তরে এবং ২০৩০ সালে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

বক্তারা বলেন, যারা এইচআইভিতে আক্রান্ত তাদেরকে দূরে ঠেলে দিলে চলবে না, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমকামী, পুরুষ যৌনকর্মী, নারী যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের যৌনকর্মী তারাও এই সমাজের অংশীদার। এর প্রতিরোধে সামাজিকভাবে ধর্মীয় অনুশাসনের নৈতিকতা জাগ্রত করতে হবে।

সোমবার (২৯ এপ্রিল) দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, জেলা পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিনিধিগণ, ধর্মীয় নেতা, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা, সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও স্টাফ নার্স বৃন্দদের অংশগ্রহনে এইডস/এসটিডি বিষয় কর্মশালায় উক্ত কথা বলেন সিভিল সার্জন।

কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের এইডস/এসটিডি ডেপুটি ম্যানেজার ডা. ফাইজা মুকার রানা বক্তব্যে বলেন, ১৯৮৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দিনাজপুর জেলায় মোট ৫৭ জন রোগীর এইচআইভি পজিটিভ রয়েছে। নিজেদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও সচেতনতা বাড়াতে সামাজিকভাবে সকল সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন রোগীকে কাউন্সিল করে তাকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে। তাতে এইচআইভির বিস্তার রোধ করা সম্ভব হবে।

এসময় বক্তব্য রাখেন, ধর্মীয় নেতা ইমাম মোঃ তমিজউদ্দিন আহমেদ, দিনাজপুর ব্রাকের যক্ষা বিষয়ক উপশহর অফিসের ব্যবস্থাপক মোঃ আলাল উদ্দিন, দিনাজপুর সদর হাসপাতালের এইচআইভি কাউন্সিলর মোঃ আরাফাতসহ অন্যরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইটি বিশেষজ্ঞ মোঃ আলাল উদ্দিন চৌধুরী।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডা. আব্দুল্লাহ আল মাহমুদ’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মোঃ ফজলুর রহমান, দিনাজপুর সদর হাসপাতালে সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. ওয়াহেদুল হক, আরএমও ডা. মোঃ পারভেজ সোহেল রানা, সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জেন ডা. শাহ মুহাম্মদ শরীফ, জেলা প্রশাসনের এনডিসি মামুন সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে এইচআইভি শনাক্তকরন ও চিকিৎসা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় :