ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান

মো আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দিনাজপুর জেলায় কর্মরত অসুস্থ ৭ জন পুলিশ সদস্যের চিকিৎসা ব্যয় নির্বাহে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম ।গতকাল ২১ শে জুলাই জেলা পুলিশ সুপার কনফারেন্স রুমে এই আর্থিক সহায়তার চেক প্রদার করা হয।
এ সময় পুলিশ সুপার মহোদয় অসুস্থ পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ ও সার্বিক সুস্থতা নিশ্চিত করা দিনাজপুর জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে জেলা পুলিশের সদস্যরা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছেন। তাই তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা জেলা পুলিশের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় :