সংবাদ শিরোনাম ::
নওগাঁয় অবৈধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা ও পলিথিন জব্দ
কামরুল হাসান জীবন, নওগাঁ
- আপডেট সময় : ২১৩ বার পড়া হয়েছে
নওগাঁর সদর উপজেলার বর্ষাইল বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি হার্ডওয়্যার দোকান থেকে প্রায় দুই কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে একটি মামলা দায়েরের মাধ্যমে দোকান মালিকের কাছ থেকে ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।















