ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নওগাঁয় আত্রাই নদী থেকে নারীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৭ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী থেকে অঞ্জনা কর্মকার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। অঞ্জনা কর্মকার উপজেলার বাদপুঁইয়া গ্রামের মৃত জতীন কর্মকারের মেয়ে।
স্থানীয়রা জানান- বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রাই নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, স্থানীয়দের মতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় আত্রাই নদী থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট সময় :