ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল মঙ্গলবার নবীনগর উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ব্যাপক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল ৭.৩০ মিনিটে নবীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার দৃশ্য ছিল অপূর্ব, নতুন পোশাক ও বিভিন্ন সাংস্কৃতিক উপাদানে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন- “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতিগত একতার প্রতীক। পহেলা বৈশাখের মাধ্যমে আমরা নতুন বছরে সুস্থ ও সুখী জীবনের অঙ্গীকার করি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য, নাটক ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়, যা নবীনগরের সর্বস্তরের মানুষের মাঝে মেলবন্ধনের পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপিত

আপডেট সময় :