ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

নরসিংদীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৫৮ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গবার ৯ সেপ্টেম্বর সকালে নরসিংদী জেলা পরিষদ কর্তৃক আয়োজিত জেলা পরিষদ মিলনায়তনে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরন করেন। নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, উচ্চমান সহকারী মোহাম্মদ সাইদুর রহমান, মো: আবুল হাসেম ও হিসাব রক্ষক মো: রুমান মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত এবং আহত হয়েছে বর্তমান সরকার তাদের একটি তালিকা তৈরি করেছেন। এ তালিকা অনুযায়ী প্রত্যেক পরিবারকে অনুদান প্রদান করা হচ্ছে। বর্তমানে নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আজকে যারা সেলাই মেশিন গ্রহন করেছেন তাদেরকে এ মেশিনটি সঠিকভাবে ব্যবহার করার জন্য আহবান জানাই। পরিশেষে তিনি এ বিষয়ে কারো কোন সমস্যা হলে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় :