ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নালিতাবাড়ীতে তোয়াক্কা করা হচ্ছে না জেলা প্রশাসনের নির্দেশনা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একমাত্র জ্বালানি সরবরাহ কেন্দ্র ‘হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশন’-এ তেল উত্তোলনে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। পাম্পের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্দেশনা সংবলিত ব্যানার ও নির্দেশিকা থাকলেও তা মানছে না খোদ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি চরমে।
সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে পেট্রোল ও অকটেন গ্রহণকারী মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট পরিধান এবং বৈধ কাগজপত্র যেমন- লাইসেন্স,রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাস্তবে এসব নিয়মের কোনো তোয়াক্কা করা হচ্ছে না।
স্থানীয় স্কুল শিক্ষক রতন মিয়া অভিযোগ করে বলেন, তেল আসার খবর শুনেই কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা দিনে একাধিকবার তেল আহরণ করে এবং পরবর্তীতে তা অধিক দামে খুচরা বাজারে বিক্রি করে। প্রশাসনের নিয়মগুলো যথাযথ বাস্তবায়ন হলে এই কালোবাজারি বন্ধ করা সম্ভব হতো।
অনিয়মের বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানায়, তেল বিতরণের তদারকির জন্য উপজেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। যিনি দায়িত্বে থাকেন,তার নির্দেশেই তেল বিতরণ করা হয়। তবে পাম্পের শ্রমিক ও কর্মকর্তারা জানান,তারা জীবনের ঝুঁকি নিয়ে এই পেশায় কাজ করছেন এবং অনেক সময় ভিড়ের চাপে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, তেল আসার পর উৎসুক জনতা নিয়ম ভেঙে পাম্পে ভিড় করে, যার ফলে অনেক সময় বিধিবিধান শতভাগ মানা সম্ভব হয় না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে তোয়াক্কা করা হচ্ছে না জেলা প্রশাসনের নির্দেশনা

আপডেট সময় :