ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নিয়ামতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় দোয়া ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে একটি পরিকল্পনা বাস্তবায়ন করে, যার মাধ্যমে বাঙালি জাতির ওপর অমানবিক গণহত্যা চালানো হয়। এই হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।” তিনি আরো বলেন, “এই দিনটির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়।”
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তারা এ সময় গণহত্যা দিবসের তাৎপর্য ও শহীদদের অবদান নিয়ে আলোচনা করেন।
এছাড়া, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাদিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোঃ পারভেজ ইকবাল, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার মোঃ হাবিবুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবে সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান অন্যান্য কর্মকর্তারা, মুক্তিযোদ্ধারা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গণহত্যার শোক স্মরণ করে বলেন, “গণহত্যা একটি অপরাধ, যা কখনো ভুলে যাওয়া উচিত নয়। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের অবদান চিরকাল অম্লান থাকবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়ামতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় :