নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩০৪ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রোহান চৌধুরী ও জলঢাকা উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা অফিস কার্যালয়ে এই মত বিনিময়ে স্বপন অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী রোহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ। জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক দবীর হুদার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, জলঢাকা পৌর জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান যাদুসহ উপজেলা নেতৃবৃন্দ।
এসময় জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, জেলা যুবসংহতির সভাপতি মমিনুর রশিদ সামুনসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রোহান চৌধুরীর পক্ষে জোরালোভাবে কাজ করার অঙ্গীকার করেন।




















