ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

নেছারাবাদে মাদকসহ ৩ জন গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় নেছারাবাদ থানা পুলিশ উপজেলার চাঁদকাঠি খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. রাকিবুল ইসলাম রাকু (৪৪) ও মো. সজিব আহম্মেদ (৩৩) নামে দুই যুবককে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তল্লাশিকালে রাকুর কাছ থেকে ৩০ পিস এবং সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম রাকু উপজেলার সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হেমায়েত উদ্দিনের ছেলে এবং সজিব আহম্মেদ একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামসুল হকের ছেলে।
এদিকে পৃথক আরেকটি অভিযানে উপজেলার পূর্ব জগন্নাথকাঠী এলাকা থেকে মো. শহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত জব্বারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেছারাবাদ থানার তদন্ত কর্মকর্তা রাধেশ্যাম সরকার জানান, পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়াবা ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে মাদকসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় :