ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

নোয়াখালীতে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।
গতকাল শনিবার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কে খলিল মিয়ার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. মাইনউদ্দিন (৩৭)। তিনি সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের বাসিন্দা ও সাহাব উদ্দিনের ছেলে। মাইনউদ্দিন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে তিনি তার বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে চরমজিদ গ্রামের বাড়ি থেকে জোবায়ের বাজারে যান। বাজারে বাবাকে রেখে তিনি মোটরসাইকেলে করে কুমিল্লায় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সুবর্ণচরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট সময় :