ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম লিজের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামকে এককভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কাছে ২৫ বছরের জন্য লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার খেলোয়াড় ও বিভিন্ন ক্রীড়া সংগঠন গুলো।
গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী ক্রীড়া পরিবার ও জেলা খেলোয়াড়-সংগঠক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নারী-পুরুষ খেলোয়াড় ও বিভিন্ন ক্রীড়া সংগঠক অংশ নেন।
বক্তারা বলেন, শহীদ ভুলু স্টেডিয়াম শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা ও বহুমুখী কার্যক্রমের প্রাণকেন্দ্র। এটিকে এককভাবে বাফুফে’র কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হলে জেলার খেলাধুলার ক্ষেত্র সংকুচিত হবে, যা ভবিষ্যতে নতুন খেলোয়াড় গড়ে তোলায় বড় বাধা সৃষ্টি করবে।
তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে বিকল্প সমাধানের পথ খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম লিজের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :