সংবাদ শিরোনাম ::
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনে পথসভা
নোয়াখালী ব্যুরোপ্রধান
- আপডেট সময় : ১৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার আফাজিয়া বাজারে থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে এ কর্মসূচি হয়। পথসভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, হাতিয়া দ্বীপের সাড়ে সাত লাখ মানুষের মতামত বিবেচনা করে স্থানীয় একজনকে মনোনয়ন দেওয়া উচিত। এসময় নেতাকর্মীরা তানভীর উদ্দিন রাজীবকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।
হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।















