ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ডকাপে ঘাটাইলের জয় Logo শাহপরীরদ্বীপে ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন Logo কাঁঠালিয়ার এক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি, সফল জমজ দুই ভাই Logo কুড়িগ্রামে এইচএসসি কেন্দ্রে অনুপস্থিত ট্যাগ কর্মকর্তা, ফোনে দায়িত্ব হস্তান্তর Logo ফুলগাজীতে বেড়িবাঁধ উপচে লোকালয়ে মুহুরীর পানি Logo হালুয়াঘাটে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, স্মারকলিপি প্রদান Logo ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার চায়না দুয়ারি জাল জব্দ Logo উত্তরবঙ্গের সেরা মুগ্ধ বিউটি মেকওভার, সম্মাননা পেলেন সুমি Logo নেত্রকোনায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর Logo টানা বর্ষণে নরসিংদীতে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি দুই যুবকের নিহত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫১৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের জেলার তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবকের নিহত হয়েছে।

বুধবার (৮ মে) ভোরে তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া সীমান্তের ঘটনা। ভারতীয় পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে নিয়ে গিয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বিষয়টি সংবাদমাধ্যমকে বলেন, বিজিবির মাধ্যমে ঘটনার খবর তিনি জানতে পেরেছেন। ধারণা করা হচ্ছে, নিহত দুই যুবক গরু ব্যবসার সঙ্গে যুক্ত।

নিহত দুই যুবক তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রহ্মতল এলাকার ইয়াসীন আলী (২৩)।

ফাইল ছবি

বিজিবি ও স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানায়, ভোরে কয়েকজন যুবক ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ তাদের গুলি করে। মৃত দুই যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতের নাম পরিচয় জানা গেছে। পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনো কোনো অভিযোগ তারা পাননি। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি দুই যুবকের নিহত

আপডেট সময় :