পদ্মায় ২৯ কেজির একটি কাতল মাছ ৬৮ হাজার টাকা বিক্রি
- আপডেট সময় : ১০২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে আটকা পড়া একটি কাতল মাছ ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ওজন ছিলো ২৯ কেজি ৬শ গ্রাম।
সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জমির হলদারের জালে মাছটি ধরা পরে। স্থানীয়রা জানায়, ভোরে দৌলতদিয়া মৎস আড়তে মাছটি নিয়ে আসে জেলে জমির হলদার। সেখান থেকে মাছটি নিলামে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা । পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়।
মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি আড়তে আনার পর জেলে জমির হলদারের কাছ থেকে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনেছেন।পরে এক প্রবাসির কাছে ২ হাজার ৩০০ টাকা কেজিতে ৬৮ হাজার টাকায় বিক্রয় করা হয়।














