ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

পলাশবাড়ীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ, ধর্ষক পলাতক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে প্রতিবেশীর বাড়ীতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে মুখ চিপে ধরে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক পলাতক ও ধর্ষনের শিকার শিক্ষার্থী গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায, গত শনিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামের নয়া মিয়ার শিশু কন্যা নুসরাত জাহান নদী (১০) বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষাথী প্রতিবেশীর বাড়ী থেকে গাভীর দুধ নিয়ে ফেরার পথে পথরোধ করে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে লম্পট রিফাত মিয়া (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক রিফাত মিয়া পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে রিফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ধর্ষিতার পিতা নয়া মিয়া বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক রিফাত মিয়াকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭, তারিখ- ৫ এপ্রিল-২০২৬।
এদিকে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এদিকে ৫ম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্ত ধর্ষক রিফাতকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পলাশবাড়ীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ, ধর্ষক পলাতক

আপডেট সময় :