পাংশা বাসের অপেক্ষায় থাকা নারী গণধর্ষণের শিকার, গ্রেফতার ১
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক নারীকে গণধর্ষনের অভিযোগে রাশেদুজ্জামান রাশেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গত রাত দেরটার দিকে পাংশা শহরের দত্ত মার্কেটের সামনে থেকে পুলিশ পরিদর্শক মো. আব্দুল গনি ও তার সহযোগী পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রাশেদ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিযা গ্রামের আব্দুল মজিদের ছেলে। রাশেদ ধর্ষন মামলার ২ নং আসামী। বাকি দুইজন আসামীর মধ্যে ১ নং আসামী হাসিবুর রহমান অন্তর ও মাইক্রো বাস চালক বরকত মুন্সি পলাতক রয়েছে।
গত ৩০ মার্চ দুপুর আড়াইটার দিকে ধর্ষিত ওই নারী কুষ্টিয়া থেকে পাংশার জেসমীন নামে তার এক আত্মীয়ের সাথে দেখা করতে আসে। এসময় পাংশা উপজেলার মৈশালা বাসষ্ট্যান্ডের পারনারায়নপুর এলাকায় বাসের জন্যে অপেক্ষা করেন।এসময ওই নারীকে গ্রেপ্তার হওয়া ২ নং আসামী রাশেদুজ্জামান, ১ নং আসামী হাসিবুর রহমান অন্তর ও ৩ নং আসামী বরকত মুন্সি তাকে মাইক্রোবাসে তুলে নিয় বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। পরে মাইক্রো বাসেরর পিছনের সীটে তাকে জোর পূর্বক আসামী তিনজন গণ ধর্ষন করে তাকে কুষ্টিয়ার সদর উপজেলার একটি ফাঁকা স্থানে ফেলে রেখে চলে যায়।পরে ওই নারী অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়ার সদর থানায় যান, সেখান থেকে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।পরে গতকাল রাতে রাজবাড়ীর পাংশা মডেল থানায় এসে তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে,গত রাত দেরটার দিকে এজাহারের ভিত্তিতে ২ নং আসামী রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ। আজ দুপুর ১ টায় তাকে রাজবাড়ী আদালতে আসামীকে পাঠানো হয়।ধর্ষিত নারীকে পরিক্ষার জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে পাঠানো হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ মইনুল ইসলাম বলেন, পাংশার মৈশালা বাসষ্ট্যান্ডে কুষ্টিয়া থেকে তার আত্মীয় সাথে দেখা করতে আসে এক নারী। এসময় তিনি বাসের জন্য অপেক্ষা করতে থাকলে, ১ নং আসামী হাসিবুর রহমান অন্তর,২ নং আসামী রাশেদুজ্জামান, ও ৩ নং আসামী বরকত মুন্সি তাকে মাইক্রোবাসে তুলে নিয় বিভিন্ন স্থানে ঘুরতে থাকে।পরে ওই মাইক্রো বাসেই আসামিরা ওই নারীকে ধর্ষন করে।ওই নারী গতকাল রাতে পাংশা থানায় মামলা করলে গত রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।বাকি আরো দুই আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছেন। আসামীকে আদালতে পাঠানো হয়েছে, ধর্ষিত নারীকে পরিক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।












