ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

পাইকগাছায় খাসখাল রক্ষায় মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার খাসখাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জালিয়াতির মাধ্যমে দখল প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযুক্ত নির্মল মন্ডল গংয়ের গ্রেপ্তার দাবি করা হয়।
গত মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় পাইকগাছা আদালত সংলগ্ন মেইন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. আরশাফ আলী খাঁ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা আসাদুল্লাহ আল গালিব, কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা জাল কাগজপত্র তৈরি করে খাসখাল দখলের চেষ্টা করছে, যা এলাকায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা খাল উন্মুক্ত, গেট পুনঃনির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে শত শত স্থানীয় বাসিন্দা অংশ নেন এবং খাল রক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাইকগাছায় খাসখাল রক্ষায় মানববন্ধন

আপডেট সময় :