পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটা কপোতাক্ষ নদের উপর বড় কাশিপুর ব্রীজের পশ্চিম পাশের ব্রীজের গা ঘেসা সংযোগ রাস্তা পিচ, খোয়া, মাটি সহ ভেঙ্গে বিশাল এক গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলি চলাচল করছে ঝুকি নিয়ে। এলজিইডি কর্মকর্তা, কর্মচারীরা অতিদ্রুত সংস্কার না করলে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
২০১০ সালের দিকে তালা কলারোয়া আসনের সাবেক এমপি ইঞ্জি: শেখ মুজিবুর রহমান এমপি থাকাকালীন সেতু মন্ত্রনালয় থেকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর এর যশোর জেলার কেশবপুর থানার বগা শুড়িঘাটা নামক স্থানে বেইলি ব্রীজের জন্য একটি বাজেট পাশ করে আনেন। কয়েকমাস পর ব্রীজের কাজ শুরু হয়। দুই জেলার জনসাধারণের চলাচলের সুবিধার জন্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান এই ব্রীজটি নির্মান করেন। তাছাড়া কেশবপুরবাসীর পাটকেলঘাটায় যাতায়াতের জন্য বড় কাশিপুর, পুটিয়াখালী হয়ে দূরত্ব খুবই কম। কিন্তু কাশিপুর ব্রীজের পশ্চিম পাশে সংযোগ রাস্তার গা ঘেসে পিচ খোয়া এমনভাবে ধস নেমেছে যে, আনুমানিক ২০ ফুট নিচে নেমে গেছে। উপরে দেখা যাচ্ছে বড় গর্ত যেভাবে ভাঙন ধরেছে। এদিকে সংযোগ রাস্তার খাম্বাগুলি বহু নিচে গিয়ে পড়ে। এই ভাঙ্গন কে কেন্দ্র করে ব্রীজের রেলিং ফেটে গিয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাহলে সাতক্ষীরার পাটকেলঘাটা ও এদিকে যশোরের কেশবপুরের সাথে যে কোন মুহুর্তে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। এ বিষয়ে পাটকেলঘাটা ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আছিরুদ্দীনের কাছে জানতে চাইলে বলেন, ব্রীজের সংযোগ রাস্তা ধসে গেছে শুনেছি, এটা এলজিইডির কাজ। তারপরও আমি কোন বাজেট পেলে সংস্কার করে দেবো।
















