ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের জন্যও আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাবকে তারা স্বাগত জানান। তবে একই অঞ্চলে বসবাসরত বাঙালিদের এ সুবিধার বাইরে রাখায় বৈষম্য সৃষ্টি হয়েছে। পাহাড়ে শিক্ষা, চাকরি ও ব্যবসায় পিছিয়ে থাকা বাঙালিদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ বিতরণ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সেখানে দ্রুত ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ হোসেন, শাহাদাত হোসেন, রবিউল হোসেন (মাটিরাঙ্গা উপজেলা), রবিউল হোসেন (খাগড়াছড়ি সদর), পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি সুমন আহমেদ, বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান এবং খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি মাকসুদুল আলম।

নিউজটি শেয়ার করুন

পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবি

আপডেট সময় :