ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে

প্রখ্যাত প্লাস্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ২৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে  আজ রোববার আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ৯ মাস হতে ১৫ বছরের রোগীদের বিশেষ করে শিশু রোগীদের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ২ দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন, ফ্রি ঔষধ প্রদানসহ হাসাতপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, যাতায়াত ভাড়া প্রদান করে আসছি। তিনি আরও বলেন, দুর-দুরান্ত থেকে জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছি। যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে চান তাদের সিরিয়ালের জন্য পল্লব রায়-০১৭১০৬০৬৭১৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছি। অপারেশন শেষে রোগীদের এবং রোগীর স্বজনদের কাউন্সিলিং করেন প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে

প্রখ্যাত প্লাস্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় :