ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ফেনীর ৩টি আসনে ২২ জনের মনোনয়নপত্র বৈধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্নবর্তী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের ২৬৫, ২৬৬,২৬৭ আসন নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে দায়েরকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল রোববার ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে ৩টি আসনে দায়েরকৃত ৩৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ও ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এসময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী-১ আসনে তার মনোনয়নপত্রটি স্থগিত ঘোষণা করা হয়। এছাড়াও ফেনী-১ আসনে ৩ জন, ফেনী-২ আসনে ৫ জন ও ফেনী-৩ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাকী ২২ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থীতা বৈধ হওয়ায় ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনীর ৩টি আসনে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন । তার মধ্যে যাচাই-বাছাই শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধ, ১২ জনের বাতিল, খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীর ৩টি আসনে ২২ জনের মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় :