ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর অভিযান

মোংলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিন দিন ধরে নিখোঁজ থাকা ছয় জেলেকে উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা গোমতি।

নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজ জেলেদের সন্ধানে গভীর সমুদ্রে বানৌজা গোমতির উদ্ধার অভিযান চলছে।

গত রোববার পায়রা সমুদ্রবন্দরসংলগ্ন এলাকা থেকে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ছয় জেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বলে জানা গেছে। উদ্ধারকারী দল তাদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর অভিযান

আপডেট সময় :