বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে “ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টার”-এ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার করা হচ্ছে, ঔষধ সংরক্ষণের ফ্রিজে খাবার রাখা হয়েছে এবং একই কন্টেইনার দিয়ে একাধিক রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছিল—যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।


















