ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

বড়লেখায় বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রতিটি হাটবাজার এখন উৎসবমুখর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঘনিয়ে আসা ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন বিপণিবিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
সোমবার বড়লেখা পৌর শহরের উত্তর ও দক্ষিণ বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রতিটি শপিং মল ও কাপড়ের দোকানে তিল ধারণের ঠাঁই নেই। বিশেষ করে তৈরি পোশাক, জুতা এবং প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি। উপজেলার ১০টি ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি বিপণিবিতান।
​ব্যবসায়ীরা জানান, রমজানের শেষ দিকে এসে বেচাকেনা বহুগুণ বেড়েছে। পাঞ্জাবি, থ্রি-পিস ও শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় দাম কিছুটা চড়া হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধ্যের মধ্যেই পছন্দের পোশাক কিনছেন তারা।
​এদিকে, বাজারে আগত ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে বড়লেখা থানা পুলিশের বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, চাঁদ রাত পর্যন্ত এই জমজমাট বেচাকেনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

আপডেট সময় :