ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করেছে নগরকান্দা উপজেলা প্রশাসন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক আনন্দঘন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যবাহী উপকরণ, যা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় সবার মাঝে ছিল নতুন বছরকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস ও আনন্দ।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নগরকান্দায় এ আয়োজনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ, যা পুরো উপজেলাজুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করেছে নগরকান্দা উপজেলা প্রশাসন

আপডেট সময় :