ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

বান্দরবানে গঙ্গাপূজা ও মহাপূর্ন্য বারুণী স্নান উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান
  • আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতি বছরের ন্যায় এবারও মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে বান্দরবান পৌরসভার চৌধুরী মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর তীরে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী গঙ্গাপূজা ও মহাপূণ্য বারুণী স্নান।
আয়োজকেরা জানান, ধর্মীয় রিতি-নীতি ও সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন এই তিথিতে পবিত্র গঙ্গা স্নান করলে জীবনের সকল পাপ, গ্লানী, দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়, ফলে পবিত্র গঙ্গা নদীসহ পৃথিবীর বিভিন্ন নদীতে এই স্নান করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই অংশ হিসেবে প্রতিবারের মত এবারও বান্দরবান শহরের সাঙ্গু নদীর তীরে এই স্নান ও পুজার আয়োজন করেছেন আশির্বাদ সংঘের সদস্যরা। এছাড়া পুজা উপলক্ষ্যে শোভাযাত্রা, শ্রী শ্রী গঙ্গা মায়ের বোধন, মহানাম যজ্ঞের শুভ অধিবাস, মহানামযজ্ঞ, বারুণীপূজা ও বারুণী স্নান, গঙ্গা মায়ের পূজা, ভোগারতি, সন্ধ্যারতি, গঙ্গা আরতি ও হাজার প্রদীপ নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণে উদ্যোগ নেয়া হয়েছে।
গঙ্গা পুজা পরিচালনা কমিটির সভাপতি দয়াল চৌধুরী বলেন, “মহাপুণ্য শ্রী শ্রী গঙ্গাপূজা ও বারুণী স্নান মানুষের আত্মশুদ্ধি এবং পাপমোচনের একটি বিশেষ সুযোগ বলেই বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে এই অনুষ্ঠান আয়োজন করে আসছে আর্শীবাদ সংঘ। ভক্তদের এখানে গঙ্গা মায়ের পূজা, মহানামযজ্ঞ, সন্ধ্যারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে এই পুণ্য তিথিকে সবাইকে একত্রিত করা এবং আধ্যাত্মিক আনন্দ ও শান্তি বৃদ্ধি করাই লক্ষ্য বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে গঙ্গাপূজা ও মহাপূর্ন্য বারুণী স্নান উদযাপন

আপডেট সময় :