ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

বাসুদেব বিশ্বাস, বান্দরবান
  • আপডেট সময় : ২১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়িত “ ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (২য় পর্যায়)” এর আওতায় বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯দিন ব্যাপী প্রশিক্ষণ।
গত রোবব‍ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বান্দরবানের সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাকক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক।
এসময় বান্দরবান সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব আনন্দ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল,জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদারসহ বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন মন্দিরের ২৫জন সেবাইত উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক বলেন, আমাদের সকলকে নিজ নিজ ধর্ম সর্ম্পকে বিশদভাবে জানতে হবে। কোন ধর্মই কাউকে আঘাত বা হিংসার শিক্ষা দেয় না, প্রত্যেক ধর্মই শান্তি আর সম্প্রীতিতে বিশ্বাসী। এসময় তিনি আরো বলেন, আমাদের সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে আর ধর্মীয় সকল রীতিনীতি মেনে ধর্মীয় পূজা অর্চনা সম্পন্ন করতে হবে।
আয়োজকেরা জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ৯দিন ব্যাপী বান্দরবানে ২৫জন সেবাইতকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে, আর প্রশিক্ষণে ধর্মীয় রীতিনীতি,সামাজিক মূল্যবোধ,গৃহপালিত পশু পালন ও মৎস্য চাষ, কৃষি ও বনায়ন নিয়ে বিশদ প্রশিক্ষণ প্রদান করবে প্রশিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট সময় :