ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে যা পাওয়া গেল

বাসুদেব বিশ্বাস বান্দরবান 
  • আপডেট সময় : ৪১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের রুমা উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল মুনলাই পাড়া নামক এলাকায় পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন (কেএনএ) এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।

সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) ভোররাতে অপারেশন দলটি রুমা উপজেলার মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক আম বাগানে কেএনএ এর অবস্থানের উপর অভিযান পরিচালনা করলে কেএনএ এর সন্ত্রাসীরা তাদের অস্ত্র-সরঞ্জামাদি ফেলে দুর্গম পাহাড়ে পালিয়ে যায়।

এসময় এলাকাটি তল্লাশি করে সেনাবাহিনীর সদস্যরা ১টি এসএমজি (ম্যাগাজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনোকুলার, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আই ই ডি) তৈরিতে ব্যবহৃত স্প্রিন্টার ও ৫টি স্মার্ট ফোন উদ্ধার করে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত: ২০২০সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ী সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে, আর তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিমূর্লে ২০২২সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান শুরু হয়। এদিকে অভিযানে এই কেএনএফের সর্বমোট ১২০জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী আর তাদের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন উপজেলায় হয়েছে বেশ কয়েকটি মামলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে যা পাওয়া গেল

আপডেট সময় :