বান্দরবানে ৪৫জনকে চেক প্রদান জেলা প্রশাসকের
- আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
বান্দরবানে জেলা প্রশাসক এর বিশেষ অনুদানের তহবিল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ রোববার (২ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশেষ তহবিল থেকে বিতরণকৃত এই অর্থ সঠিকভাবে সকলকে ব্যবহারের জন্য আহবান জানান।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীসহ সর্বমোট ৪৫জনকে ১লক্ষ ৭৫ হাজার টাকার অনুদানের চেক হাতে তুলে দেন জেলা প্রশাসক।
চেক বিতরণকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.সরোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


















