ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা কারাগার: রিজভী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা কারাগার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ, বিএনপির নেতাকর্মীরা মুক্ত বাতাস গ্রহণ করা থেকে নিষিদ্ধ। বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানায় পরিণত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে একথা বলেন রিজভী।

রিজভী বলেন, শেখ হাসিনা যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে চায়। শেখ হাসিনা আজকে বলেছেন, রাজবন্দী কেউ নেই। রাজনৈতিক কারণে কেউ বন্দি নেই। যারা কারাগারে বন্দি, তারা বিভিন্ন মামলার আসামি।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদেরকে কারাগারে ঢুকানো, ধরে ফেলা এই কর্মসূচি যেন শেখ হাসিনার শেষই হচ্ছে না। আমার মনে হয় শেখ হাসিনা একটা আতঙ্কে ভুগছেন। কারণ, শেখ হাসিনা জানেন তার কোনও জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে উঠে।

রিজভী আরও বলেন, বিএনপির ২৫ থেকে ২৬ হাজার নেতাকর্মী ডামি নির্বাচনের সময় প্রায় চারমাস কারাগারে ছিলেন। এখনও কয়েক হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। এর জবাব কি শেখ হাসিনা দিতে পারবেন? এর জবাব যদি শেখ হাসিনা দিতে পারতেন তাহলে তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা কারাগার: রিজভী

আপডেট সময় :