ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বিশ্বনাথ পৌর শহরের প্রায় দুই শতাধিক অসহায়-গরীব-দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দীর্ঘদিনের চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের প্রায় দুই শতাধিক অসহায়-গরীব-দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন স্থানে যুক্তরাজ্য বিএনপি নেতা, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব ও বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের আব্দুল আলীমের পক্ষ থেকে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্তদের মধ্যে ওই শীতবস্ত্র বিতরণ করেন নেতৃবৃন্দ।
ক্রীড়ানুরাগী ও প্রবাসী আব্দুল আলীমের পক্ষ থেকে ওই শীতবস্ত্র বিতরণকালে বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য্য, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, পৌর শ্রমিক দলের আহবায়ক শানুর আলী, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বনাথ পৌর শহরের প্রায় দুই শতাধিক অসহায়-গরীব-দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় :